× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞার মুখে পগবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:২১ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:২১ পিএম

নিষেধাজ্ঞার মুখে পগবা

নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছেন পল পগবা। জুভেন্টাস মিডফিল্ডারের টেস্টোস্টেরন পজিটিভ আসে। তদন্ত পুরোপুরি শেষে ঘটনার সত্যতা মিললে ফুটবল থেকে চার বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর পগবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তাতে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়, যা খেলোয়াড়দের শরীরের জন্য নিষিদ্ধ।

নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হতে পারে। যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তবে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা। ২০২২ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে সিরি এ-এর ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন পগবা। এরপর থেকে অবশ্য চোটের কারণে নিয়মিত হতে পারেননি বিশ্বজয়ী তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা