× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিইয়ে আছে স্যামসনের স্বপ্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৩ পিএম

জিইয়ে আছে স্যামসনের স্বপ্ন

বিশ্বকাপের আগে চোট কাটিয়ে ভারতের এশিয়া কাপ দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার। তার দলে ফেরায় অনেকটাই বিশ্বকাপ দরজা বন্ধ হয়ে গিয়েছিল এশিয়া কাপের রিজার্ভ হিসেবে থাকা স্যাঞ্জু স্যামসনের। তবে সমস্যা হলো চোটের কারণে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে জায়গা হয়নি আইয়ারের। গ্রুপ পর্বে দুদলের মুখোমুখি দেখায় সুযোগ পেলেও নজর কাড়তে পারেননি তিনি। এ অবস্থায় বন্ধ হয়ে যাওয়া বিশ্বকাপ দরজা খুলে যেতে পারে স্যামসনের।

আরও পড়ুন - লিভিংস্টোন স্মার্ট অলরাউন্ডার

আইয়ারের চোট কতটা গুরুতর সেটা অবশ্য জানা যাবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে। কোনো কারণে এ ম্যাচে তিনি মাঠে নামতে না পারলে তার জায়গায় খেলানো হতে পারে সূর্যকুমার যাদব কিংবা তিলক ভার্মাকে। তবে সমস্যা হলো ওয়ানডেতে খুব একটা হাসছে না সূর্যের ব্যাট। তাই স্যামসনকে নিয়ে ভাবতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

এ ছাড়া ওয়ানডে রেকর্ডটাও বেশ সমৃদ্ধ স্যামসনের। এখন পর্যন্ত ১২ ইনিংসে ৫৫-এর বেশি গড়ে ৩৯০ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। তাই বিশ্বকাপের ভাবনা থেকে স্যামসনকে খুব বেশি দূরে রাখা যাচ্ছে না বলেই মনে করছেন সঞ্জয় মাঞ্জরেকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা