× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভিংস্টোন স্মার্ট অলরাউন্ডার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩০ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩০ পিএম

লিভিংস্টোন স্মার্ট অলরাউন্ডার

বৃষ্টি বাগড়া দিয়েছিল। খেলাও গড়াল। কিন্তু ওভার কমে এলো। সুইং বোলিংয়ের জন্য আদর্শ মাঠ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এমন পরিবেশে ট্রেন্ট বোল্ট কী করতে পারেন তা কারও অজানা নয়। যা করার সেটাই করলেন। ৩৪ ওভারের ম্যাচে বোল্ট বিদ্যুতে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। অল্পতে গুটিয়ে যাওয়ার ক্ষণ যখন স্বাগতিকরা গুনছে তখন ত্রাতা হলেন লিয়াম লিভিংস্টোন। আগের ম্যাচে ফিফটি পাওয়া লিয়াম এদিন খেললেন বড় ক্যামিও।

আরও পড়ুন - অল্প পুঁজিতেও লঙ্কানদের চাপে রাখছে ভারত

ইংল্যান্ডের ৫৫ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে নিলেন ২২৬ রান পর্যন্ত। বোল্টের বিদ্যুতের বিপরীতে স্টোন হয়ে বল আছড়ে ফেললেন মাঠের ওপাশে। ৭৮ বলে খেললেন ৯৫ রানের ইনিংস। লড়ার পুঁজি এনে দিয়ে পরে দলকে জেতাতেও দারুণ ছিলেন। কিউইদের বিপক্ষে সমতায় ফেরার ম্যাচে লিভিংস্টোন কীর্তিতে মুগ্ধ হয়েছেন ইয়রন মরগান। ইংলিশদের সাবেক অধিনায়কের মতে, লিভিংস্টোন একজন স্মার্ট অলরাউন্ডার।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে মরগান বলেছেন, ‘সে স্মার্ট ক্রিকেটার। পঞ্চাশ ওভারের ক্রিকেটে লিভিংস্টোনের অলরাউন্ডিং দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। ফিঙ্গার স্পিন বোলিংয়ে তার ‍জুড়ি মেলা ভার। রিস্ট স্পিনেও সে নিজেকে আরও দারুণ করে তুলেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা