× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দরজায় দাঁড়িয়ে লাবুশেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪৬ এএম

দরজায় দাঁড়িয়ে লাবুশেন

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারানো লাবুশেন প্রথম ম্যাচে সুযোগটা পেয়েছিলেন কপালগুণে। ক্যামেরুন গ্রিনের বদলি হিসেবে নেমে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ছিলেন। এমন ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দিতে বাধ্য হয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন - ভারতকে নিয়ে ডি ভিলিয়ার্সের দুশ্চিন্তা

খেলেন দলীয় সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস। এমন ইনিংসের পর তাকে নিয়ে নিশ্চিতভাবেই ভাববে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। সেটি বোঝেন লাবুশেন নিজেও। তাই ম্যাচ শেষে বিশ্বকাপে জায়গা হয়নি বলে হতাশা না ঝেড়ে বলেন, ‘আমার কাজ রান করা।’

বিশ্বকাপ দলে জায়গা না হওয়া নিয়ে লাবুশেন বলেন, ‘আমি এখনও মনে করি, আমি কিছু রান কম করেছি, সেটি করতে পারলে আমাদের রান ৪৩০-এ নিয়ে যেতে পারতাম। এটি হয়নি তবু আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। বিশ্বকাপে জায়গা পাওয়া আমার নিয়ন্ত্রণে নেই। আমার কাজ কেবল ক্রিকেটটাকে উপভোগ করা। আমি শামসিকে বলেছিলাম, ‘যদি আমি বাড়ি যাই, আমি আমার মেয়েকে দেখতে পাব; আমি যদি বিশ্বকাপে যাই, আমি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে পারব। তাই আমার কাজ হলো নিজেকে ফিট রাখা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা