× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪তম গ্র্যান্ড স্লাম জিতে জোকোভিচ বললেন, ‘এটা পৃথিবীর সবকিছু’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম

২৪তম গ্র্যান্ড স্লাম জিতে জোকোভিচ বললেন, ‘এটা পৃথিবীর সবকিছু’

নোভাক জোকোভিচের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। ইউএস ওপেনে শিরোপা নির্ধারণী ম্যাচে দানিয়েল মেদভেদেভকে হারিয়ে ক্যারিয়ারের ২৪তম গ্র‍্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান তারকা। টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়েও ফেলেছেন। ছাপিয়ে গেছেন সেনেরা উইলিয়ামসকে। জোকারের কাছে এতসব অর্জন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। শৈশবের ঘোর লাগা স্বপ্নে বুদ হয়ে আছেন।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে রবিবার রাতে রাশিয়ান তারকা মেদভেদেভের সঙ্গে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে জেতেন জোকোভিচ। প্রথম সেটে সহজে জয় পেলেও দ্বিতীয় সেটে অবশ্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ২৭ বর্ষী মেদভেদেভ। শেষ পর্যন্ত তৃতীয় সেটে অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাকে। তাতে রেকর্ডের চূড়ায় ওঠেন জোকোভিচ।

মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন সেরেনা উইলিয়ামসও। একাধিকবার চেষ্টা করেও পারেননি তিনি। এবার জোকোভিচের ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়ে ৫০ বছর ধরে অক্ষত থাকা মার্গারেট কোর্টের এককভাবে নারী-পুরুষের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের পাশে নাম লেখালেন কেউ।

জোকোভিচ বলেছেন, ‘এটি স্পষ্টতই আমার কাছে পৃথিবীর সবকিছু। সত্যিই এখন আমার শৈশব স্বপ্নের মধ্যে আছি। এমনকিছু সেই সময়েই শুধু ভাবতাম। এরজন্য অবশ্য আমাকে ও আমার পরিবারকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা