× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুমুকাণ্ডে স্পেন নারী ফুটবল দলের প্রেসিডেন্টের পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ছবি : সংগৃহীত

স্পেন নারী ফুটবল দলের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে স্পেনের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। 

রুবিয়ালেস বলেন, আমাদের নারী ফুটবল দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পিয়ার্স মরগানকে আমি বলেছি আমার পক্ষে দায়িত্ব পালন আর সম্ভব নয়। কারণ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা আর আমার মধ্যে সীমাবদ্ধ নেই। আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমাকে পদত্যাগ করতে পরামর্শ দিয়েছেন। 

প্রায় এক মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে নারী ফুটবল বিশ্বকাফে ইংল্যান্ডের বিরুদ্ধে এক শূন্য গোলে জয় পায় স্পেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিফেন্ডার জেনি হারমোসো জড়িয়ে চুম্বন করেন রুবিয়ালেস। এটা নিয়ে স্পেনের পাশাপাশি সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। 

রুবিয়ালেসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘সেক্সিজম’ করেছেন। কারণ তিনি নারীদের জয়কে ‘স্বাভাবিকভাবে’ না দেখে ‘স্পেশাল’ করে তুলেছেন। অর্থাৎ তার কাজে নারীদের প্রতি প্রকারান্তরে অবাজ্ঞা প্রকাশ পেয়েছে।

তবে সমালোচনা শুরুর পর রুবিয়ালেস বারবার দাবি করেতে থাকেন, হারমোসোকে তিনি জোর করে চুম্বন দেননি। তা ছাড়া সমালোচকদের ইডিয়ট বলেও গালমন্দ করেন রুবিয়ালেস। 

কিন্তু ৫ আগস্ট হারমোসো বিরুদ্ধে একটি মামলা করেন রুবিয়ালেস। তা ছাড়া সমালোচনা শুরুর পরপরই স্পেনের নারী ফুটবল দলের প্রেসিডেন্ট হিসেবে রুবিয়ালেসের দায়িত্ব স্থগিত করে ফিফা। 

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা