প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৬ এএম
দুই দিন আগে হ্যান্সি ফ্লিক বলেছিলেন, তিনি আরও সুযোগ পেতে পারেন। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দলের হাল না ফেরাতে পারায় ফ্লিককে ছাঁটাই করে দিয়েছে জার্মানি।
ফ্লিকের অধীনে গত বছর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় জার্মানি। সবশেষ জাপানের কাছে ফ্রেন্ডলি ম্যাচে তুলোধুনো হয়েছে তার দল। শেষ পাঁচটি খেলায় তাদের চতুর্থ পরাজয়। দলের এমন ভরাডুবিতে ধৈর্য হারিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
রুডি ভোলার ও স্যান্ড্রো ওয়াগনার অন্তর্বর্তী সময়ে দলের দায়িত্ব পালন করবেন। চাকরি হারিয়েছেন ফ্লিক। আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্লিককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।