× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জওয়ানে ‘ফিনিশার’ কার্তিককে চান শাহরুখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৪ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৮ পিএম

জওয়ানে ‘ফিনিশার’ কার্তিককে চান শাহরুখ

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই ভারতে হইচই ফেলে দিয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান। সিনেমাটি দেখার পর নিজের মুগ্ধতার কথা টুইটারে জানিয়েছেন শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক। সেই টুইটের জবাব দিয়েছেন বলিডউ কিং। সঙ্গে জওয়ানের ফিনিশার হিসেবে কার্তিককে চেয়েছেন তিনি।

জওয়ান সিনেমা দেখার পর টুইটারে কার্তিক লেখেন, ‘আমি নিশ্চিত এটি সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠবে! এতগুলো অবতারে, আমার প্রিয় বিক্রম রাঠোর, স্টাইল ও ক্যারিশমা শাহরুখের মতো আর কেউ দেখাতে পারত না। একটি সঠিক বাণিজ্যিক পদ্ধতিতে সিনেমাটিকে এত ভালোভাবে বের করে আনা এবং প্রতিটি ফ্রেমকে এত মজাদার ও পূর্ণ করে তুলে ধরায় পুরো জওয়ান টিমকে বিশাল অভিনন্দন!’

ভারতের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ফিনিশারের ভূমিকায় বেশ সফল ছিলেন কার্তিক। উইকেটকিপার ব্যাটার হিসেবে ভারতের জার্সিতে খেলেছেন মোট ১৮০টি ম্যাচ। আইপিএলে তার ম্যাচ সংখ্যা ২৪২টি। এখানেও ফিনিশার হিসেবে বেশ সফল তিনি। তাই ফিনিশার হিসেবেই জওয়ানে আরও একবার কার্তিককে দেখতে চেয়েছেন শাহরুখ।

কার্তিকের টুইটের জবাবে শাহরুখ লিখেছেন, ‘বাহ ডিকে আপনি বেশ ফিল্ম বিশেষজ্ঞ। কেকেআরে খেলার সময় আপনার এই দিকটি দেখতে পাইনি। সত্যিই খুশি যে আপনি ছবিটি উপভোগ করেছেন এবং দীপিকাকে ভালোবাসা দিয়েছেন। যদি আপনি ফ্রি হন তবে কয়েক সপ্তাহ পর আবার সিনেমাটি দেখুন... ফিনিশার হিসেবে আপনাকে সব সময় প্রয়োজন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা