× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই ভারতের বিপক্ষেই ফাইনাল আজ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম

সেই ভারতের বিপক্ষেই ফাইনাল আজ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় দল। আগেরবার যে সেমিফাইনালে এই ভারতই বাধা হয়ে দাঁড়িয়েছিল।

সে বাধা গ্রুপ পর্বেও উতরে যেতে পারেনি দল, হেরেছিল ১-০ গোলে। সে হোঁচটের পর বাংলাদেশ চলে এসেছে সাফের ফাইনালে, এখানেও প্রতিপক্ষ ওই ভারতই। এবার সেই ভারতকে হারিয়েই শিরোপাটা জিততে চায় বাংলাদেশ।

আজ সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে বাংলাদেশ অধিনায়ক জানান এ কথা। তার ভাষ্য, ‘আমরা ভারতের বিপক্ষে হেরেছিলাম। এবার ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’

কোচ সাইফুর রহমান দলকে জানালেন সে জয় পাওয়ার পথটা। তার কথা, ‘সে ম্যাচে বেশ কিছু ভুল করেছি আমরা। সেগুলো না করার চেষ্টা করব আমরা।’

এই সাফে গত এক সপ্তাহে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফাইনাল খেলেছে গত শুক্রবার। তার ৪৮ ঘণ্টা না পেরোতেই এবার ফাইনালে। তবে কোচ জানালেন, দল ইনজুরিমুক্ত আছে, তাতেই স্বস্তি। সবকিছু ঠিক থাকলে আজ পুরো শক্তির দলকেই পাচ্ছে দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা