× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো বাছাইয়ে ধাক্কা খেল ইতালি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৫ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৩ পিএম

ইউরো বাছাইয়ে ধাক্কা খেল ইতালি

রবার্তো মানচিনি উত্তরযুগে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইতালি। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ে ২০২৪ ইউরো বাছাইপর্বের গ্রুপ ‘সি’-র পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে আজ্জুরিরা। একই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ডকে ১-১ ব্যবধানে রুখে দিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ইউক্রেন।

ইউরো বাছাইয়ে খুব একটা ভালো অবস্থানে নেই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা। গতকাল উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ইতালি। তবে সাফল্য পায়নি তারা। ম্যাচের ৪৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চিরো ইম্মোবিলে। এরপর বহুবার ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আজ্জুরিদের সামনে। শেষ পর্যন্ত তা আর কাজে লাগাতে পারেনি।

অন্যদিকে ম্যাচের ৮১তম মিনিটে এনিস বারদির গোলে ম্যাচে সমতায় ফেরে উত্তর মেসিডোনিয়া। পরে ম্যাচে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ইতালিকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা