প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫২ এএম
ইউএস ওপেনের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ইগা সিওনটেকের বিদায় ঘণ্টা বেজেছিল চতুর্থ রাউন্ডে। ফাইনালে ওঠা দুই ফাইনালিস্ট আরিয়ানা সাবালেঙ্কা ও কোকো গফ কারওরি অভিজ্ঞতা ছিল না ইউএস ওপেন জয়ের। ফলে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় ছিল ইউএস ওপেন।
গতকাল নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটে ২-৬ ব্যবধানে হারেন গফ। পরের দুই সেটে অবশ্য ঘুরে দাঁড়ান। । হারলেও পরের দুই সেটে ঘুরে দাঁড়ান গফ। পরের দুই সেটে ৬-৩, ৬-৩ গেমে জিতে নেন। এতেই ম্যাচ নিজের করে নেন গফ। ইউএস ওপেন পেয়ে যায় নতুন রাণী।
১৯ বছর বয়সী কোকো গফের এটাই প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে তার সর্বোচ্চ অর্জন ছিল ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলা। ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন গফ।
ফাইনাল জয়ের প্রতিক্রিয়ায়, ‘আমি এই মুহূর্তে স্তব্ধ। আমার মনে হচ্ছে, সৃষ্টিকর্তা কষ্টের ভেতর দিয়ে এটি দিয়েছেন। হয়তো অর্জনটাকে আরও মধুর করার জন্য। আমি কৃতজ্ঞ। এই অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই।’