× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাঈমের সমস্যা মানসিকতায়: সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৬ এএম

নাঈমের সমস্যা মানসিকতায়: সাকিব

ওপেনার নাঈম শেখকে এশিয়া কাপের চার ম্যাচেই সুযোগ দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এতে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বরং, গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। শুধু তাই নয়, ব্যাটিং করেছেন ৪০ স্ট্রাইকরেটে। যা কি না এই শতাব্দীতে এশিয়া কাপে বাংলাদেশি ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।

এমন ব্যাটিংয়ের পরও নাঈমের পক্ষেই থাকছেন অধিনায়ক সাকিব আল হাসান। নাঈমের আউট নিয়ে তার ভাষ্য, ‘একটা আউট নিয়ে বলে লাভ নেই।’ তিনি নাঈমের ভুলটা ধরতে পারছেন বলেও জানান। এই নিয়ে সাকিব বলেন, ‘নাঈম চার ম্যাচেই ভালো শুরু করেছে। এরপর আউট হয়ে যাচ্ছে। স্কিলের চেয়ে মানসিক জায়গায় কাজ করতে হবে বেশি।’

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না নিয়মিত দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ফলে নতুন ওপেনারদের উপর ভরসা করতে হয়েছে। নতুন ওপেনার দিয়ে ইনিংসের উদ্বোধন করালেও সেখানে থিতু আছেন নাঈম। সেটা নিয়ে সাকিব বলেন, ‘ওপেনিং পরীক্ষা–নিরীক্ষা না। নাঈম চারটাই ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচের পর ইনজুরি বেড়েছে, লিটন আসেনি। সবকিছু মিলিয়ে অন্য কিছু চিন্তা করতে হতো। বিশেষ করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে মিরাজ বেটার অপশন। এই দুই দলে মিস্ট্রি স্পিনার আছে। ওদের বিপক্ষে মিরাজ সবসময় ভালো খেলেছে। ওপেনিং জুটি ৫০ রানের, ওটাই ৮০–৯০ হলে খেলাটা অন্যরকম হতে পারত।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৮ রানের লক্ষ্যের পরও জিততে না পারার ব্যাখ্যায় সাকিব বলেন, ‘এরকম ট্রিকি উইকেটে ওপরের চারজন যদি একটা বড় জুটি করতে পারতাম ড্রেসিংরুম অনেক বেশি শান্ত হয়ে যেত এবং আত্মবিশ্বাসও বাড়ত। দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর সবসময়ই আমাদের খেলাটা বদলাতে হয়েছে। ওখান থেকে ফেরা কঠিন ছিল। যদিও একটা বড় জুটি হয়েছে, তবে আরও জুটি দরকার ছিল। ম্যাচ উইনিং ইনিংস খেলতে হতো হৃদয়কে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা