প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম
দুরন্ত বোলিং করে যাচ্ছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন-শরিফুল-মাহমুদ তোপ দেগে চাপে রেখেছেন শ্রীলঙ্কার ব্যাটারদের। তুলে নিচ্ছেন একের এক উইকেট। দাপুটের বোলিংয়ের ধারাটা ধরে রেখে এবার ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরালেন হাসান মাহমুদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন - তাসকিন বলে ফিরলেন আশালাঙ্কা
তাসকিন আহমেদের করা বলে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার চারিথ আশালাঙ্কা। সাকিব আল হাসান বল ধরতে ভুল করেননি। তাতেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন চারিথ আশালাঙ্কা। প্যাভিলিয়নে ফেরার আগে আউট হয়েছেন ১০ রানে।
ইনিংসের শুরু থেকে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশি বোলাররা। তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গে ফর্ম ফিরে পেয়েছেন বাংলাদেশি বোলাররা। নিয়মিত বিরতিতে তুলে নিয়েছেন লঙ্কানদের উইকেট। তাসকিন আহমেদ ছাড়া উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার শরিফুল ও হাসান মাহমুদ নিয়েছেন দুই করে উইকেট।
শরিফুলের দ্বিতীয় আঘাতে প্যাভিলিয়নে ফিরেছেন তিনে নামা কুশল মেন্ডিস। কুশল মেন্ডিস আউট হয়েছেন ব্যক্তিগত ৫০ রানে। এর আগে শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়ে দেন পাথুম নিসানকা ও কুশল মেন্ডিস। ওপেনিংয়ে নামা কুশল মেন্ডিসকে দলীয় ১০৮ রানের মাথায় আউট করেন শরিফুল ইসলাম। তাকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তিনি। ওপেনার পাথুম নিসানকা দলীয় স্কোরে যোগ করেন ৪০ রান। ৬০ বলের এ ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি।
হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন শ্রীলঙ্কার ব্যাটার দিমুথ করুণারত্নে। ইনিংসের ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন করুণারত্নে। ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন করুণারত্নে।