× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনওয়ে-মিচেলের তাণ্ডবে ইংল্যান্ডের বড় হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৭ পিএম

ইংলিশ বোলারদের এভাবেই ভূপাতিত করেছেন কনওয়ে : টুইটার

ইংলিশ বোলারদের এভাবেই ভূপাতিত করেছেন কনওয়ে : টুইটার

চার ফিফটিতে লক্ষ্যটা বেশ বড়সড়ই ছুড়েছিল ইংল্যান্ড। তা আর ধোপে টিকল না। স্বাগতিক বোলারদের হতাশ করে দিয়েছেন মূলত ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল।  দুই টপ অর্ডারের জোড়া সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ৮ উইকেটে জিতে নিয়েছে সফরকারীরা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে অধিনায়ক জশ বাটলারের ৭২, ডেভিড মালানের ৫৪, লিয়াম লিভিংস্টোনের ৫২ এবং অবসর ভেঙে ফেরা বেন স্টোকসের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় উইল ইয়ংয়ের (২৯) সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর ১১৭ রানে হেনরি নিকোলসের (২৬) রূপে দ্বিতীয় ধাক্কা খায় দল। বাকি গল্প লেখেন মিচেলের সঙ্গে।

নিউজিল্যান্ডের দুই তারকা তৃতীয় উইকেটে অপরাজিত ১৮০ রানের জুটি গড়েন। ৪৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ইংলিশদের লক্ষ্য ছাড়িয়ে যান। কনওয়ে ১১১ ও মিচেল ১১৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরার পুরস্কার পান কনওয়ে।

চার ম্যাচের সিরিজের দ্বিতীয়টি আগামীকাল সাউদাম্পটনে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা