× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর কার্ড দেখার রাতে পর্তুগালের পাঁচে পাঁচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ১৭:২২ পিএম

গোলহীন থাকা ম্যাচে হলুদ কার্ড দেখেছেন রোনালদো : টুইটার

গোলহীন থাকা ম্যাচে হলুদ কার্ড দেখেছেন রোনালদো : টুইটার

একের পর এক চেষ্টা, তবু জালের দেখা মিলল না। স্লোভাকিয়ার বিপক্ষে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য কথাটি যেন ধ্রুব সত্য। গোলের দেখা না পেলেও দল জিতেছে। ব্রুনো ফার্নান্দেসের একমাত্র গোলে পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে।

শুক্রবার স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে পর্তুগাল জিতেছে ১-০ ব্যবধানে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এটি রোনালদোদের টানা পঞ্চম জয়। বাছাইয়ের জে গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পর্তুগিজরা। টেবিলের ২-এ ১০ পয়েন্ট নিয়ে আছে স্লোভাকিয়া।

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— সমানে সমান লড়াইয়ে দুই দল কাউকে ছাড় দেয়নি। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে প্রথম গোলটি আসে ব্রুনোর থেকে। ‍সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার উদাহরণ হওয়া ম্যাচে সেটিই একমাত্র গোল।

খেলার ৪৩ মিনিটে জালের দেখা পান পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো। বের্নাদো সিলভার পাস থেকে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। এর আগেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি রোনালদোর দল।

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয়েছেন রোনালদোও। খেলার ৬২ মিনিটে স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন ডুব্রাভকার মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেছেন সিআর সেভেন। বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেছেন আল-নাসরের এই তারকা। তাতে কিছুটা হতাশ হয়েছেন সিআর সেভেন নিজেও। তবে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত হওয়ায় কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা