প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪০ পিএম
এশিয়া কাপের মিশনের মাঝে বাংলাদেশ দলে যোগ দিলেন আরও এক নতুন সদস্য। আজ ঢাকা থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছেন ফয়সাল হোসেন ডিকেন্স। তিনি অবশ্য থাকছেন কোচিং স্টাফের সদস্য হিসেবে।
আরও পড়ুন : চট্টগ্রামে হারিস-নাজিবুল্লাহ
বাংলাদেশের সাবেক এ ক্রিকেটার কাজ করবেন সহকারী ফিল্ডিং কোচ হিসেবে। দলের ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন শেন ম্যাকডারমট। তার সহকারী হিসেবে কাজ করবেন ফয়সাল। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল।
বৃহস্পতিবার বিকেলে কলম্বোয় পা রেখেছেন দেশের ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সাকিব আল হাসানের দল উঠেছে টিম উঠে। ওই বিশ্রামেই করেছেন ক্রিকেটাররা। আজ বিকেলে অনুশীলন করেছেন দেশের ছেলেরা।
আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ লাল-সবুজের প্রতিনিধিদের যে করেই হোক জিততেই হবে।