× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার শচীন পেলেন বিশ্বকাপের গোল্ডেন টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪০ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৩ পিএম

এবার শচীন পেলেন বিশ্বকাপের গোল্ডেন টিকিট

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে গোল্ডেন টিকিট পেয়েছেন শচীন টেন্ডুলকার। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ ক্রিকেট কিংবদন্তির হাতে বিশ্বকাপের বিশেষ এই টিকিট তুলে দিয়েছেন। এই টিকিট নিয়ে বিনা মূল্যে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন এ ভারত রত্ন। টুইটারে এক পোস্টে ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই।

আরও পড়ুন - এশিয়া কাপ: পাকিস্তানের ক্ষতিপূরণ দাবি

শচীনের আগে এই টিকিট পেয়েছেন ‘বিগ বি’। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তারা বিশ্বকাপের টিকিট নিয়ে দ্বারস্থ হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। বিসিসিআই সচিব জয় শাহ তার হাতে তুলে দিয়েছেন গোল্ডেন টিকিট। কোনো খরচ ছাড়াই এই টিকিট নিয়েই ভিআইপি বক্সে বসে ক্রিকেট রোমাঞ্চে ভেসে বেড়াতে পারবেন এ কিংবদন্তি অভিনেতা।

দেশের ভেতরে তো বটেই। ভারতের সীমানা পেরিয়ে অমিতাভের জনপ্রিয়তাও সব সময় তুঙ্গে। বিশ্বকাপের মতো আসরে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা কাজে লাগাতে যাচ্ছে। এ কারণে গোল্ডেন টিকিট দিয়ে ভারতের অন্যতম বড় বিজ্ঞাপনকে গ্যালারিতে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড। বিনোদন জগৎ থেকে গোল্ডেন টিকিট পাওয়া একমাত্র অভিনেতা তিনি। অন্যান্য ক্ষেত্রের আইকনরাও পাবেন গোল্ডেন টিকিট।

ভারতের মাটিতে বিশ্বকাপের পর্দা উঠবে ৫ অক্টোবর। টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধনী হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা