× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস ওপেন

নাটকীয় প্রত্যাবর্তনে ফাইনালে সাবালেঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০ পিএম

নাটকীয় প্রত্যাবর্তনে ফাইনালে সাবালেঙ্কা

নাটকীয় ভাবে ইউএস ওপেনের সেমিফাইনালে জিতলেন কোকো গফ ও আরিনা সাবালেঙ্কা। সেরেনা উইলিয়ামসের পর গফ দ্বিতীয় টেনিস প্লেয়ার যিনি ১৯ বছর বয়সেই চমকে দেখাতে শুরু করেছেন। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে থাকা ম্যাডিসন কিসের কাছে প্রথম সেটে বিধ্বস্ত হওয়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালের মঞ্চ নিশ্চিত করেছেন সাবালেঙ্কা।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে আর্থার অ্যাশে স্টেডিয়ামে ম্যাচের প্রথম সেটে দাঁড়াতেই পারেননি সাবালেঙ্কা। র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা তারকা ৬-০ ব্যবধানে হারেন। কিন্তু পরের দুই সেটে যেভাবে খেললেন, তাতে খোদ সাবালেঙ্কাও বিস্ময় প্রকাশ করেছেন।

আরও পড়ুন: প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার

সাবালেঙ্কা বলেন, ‘জানি না, কীভাবে এই ম্যাচে ঘুরে দাঁড়ালাম। প্রথমবারের ইউএস ওপেনের ফাইনালে ওঠার মানে আমার কাছে সত্যিই অনেক কিছু।’

প্রথম সেট জিতে আত্মবিশ্বাসী ম্যাডিসন কিস পরেরটিতে সেরাটা উজাড় করে দেন। যদিও বেলারুশ তারকার কাছে ৭-৬(৭-১) ব্যবধানে হার মানতে হয়। তৃতীয় সেটে সাবালেঙ্কা-কিস দ্বৈরথ যেন কথাটির যথার্থতা প্রমাণ করে। আবারো দর্শকরা হন টাইব্রেকারের সাক্ষী। শেষ পর্যন্ত ৭-৬ (১০-৫) ব্যবধানে জিতে সাবালেঙ্কার মুখে ছিল জয়ের হাসি। শনিবার মেয়েদের এককের ফাইনালে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কোকো গাফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা