প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম
বিশ্বকাপের আগে ব্যাঙ্গালুরুর আলুরে ১২ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে নেদারল্যান্ডস। যা শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। সেই প্রস্তুতির জন্য বিজ্ঞাপন দিয়ে নেট বোলার খুঁজছে ডাচরা।
বিশ্বকাপে অনেক গুলো দল একসঙ্গে ভারতে আসায় প্রচুর নেট বোলার প্রয়োজন পড়বে। যা সরবরাহ করার দায়িত্ব কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের। তবে তার আগেই নেট বোলার নিয়ে বেশ সচেতন ডাচরা। নিজেদের মতো বিজ্ঞাপন দিয়ে নেট বোলার খুঁজার সন্ধান চালিয়ে যাচ্ছে তারা। এ ক্ষেত্রে কিছু যোগ্যতাও বেধে দেওয়া হয়েছে নেট বোলারদের জন্য।
প্রথমত, ওই বোলারকে অবশ্যই ১৮ বছরের ওপর এবং ভারতীয় হতে হবে। সেই সঙ্গে একজন পেসারকে অবশ্যই ১২০ কি.মি ঘণ্টার বেশি বেগে বল করতে জানতে হবে। স্পিনারদের জন্য যা বেধে দেওয়া হয়েছে ৮০ কি.মি উপরে।
বাছাইপর্ব থেকে উঠে আসা ডাচদের বিশ্বকাপ শুরু হবে আগামী ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। যার জন্য ইতোমধ্যেই স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা। দলে জায়গা দেওয়া হয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে।If you can bowl and want to be a part of the team's ICC Men's ODI World Cup 2023 preparations, then head over to the link below and upload your videohttps://t.co/cQYjcW7bQq pic.twitter.com/S4TX8ra7pN
— Cricket????Netherlands (@KNCBcricket) September 7, 2023