× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো বাছাইয়ে ফ্রান্স- নেদারল্যান্ডসের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৮ পিএম

ইউরো বাছাইয়ে ফ্রান্স- নেদারল্যান্ডসের জয়

২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচে বি গ্রুপ থেকে একই রাতে ভিন্ন ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে এ নিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরাসিরা। অন্যদিকে গ্রিসকে ৩-০ গোলে হারিয়েছে ডাচরা।

নিজেদের মাঠে গোল করতে ১৯ মিনিট সময় নেই ফরাসিরা। এমবাপের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে সাফল্য এনে দেন চুয়ামেনি। এরপর প্রথমার্ধে আরও বেশ কবার প্রতিপক্ষের রক্ষণে বল নিয়ে ঢুকলেও জালের দেখা পায়নি ফ্রান্স। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করে ফরাসিরা। থুরামের গোলে ব্যবধান ২-০ হলে সেই গোল আর শোধ দিতে পারেনি আইরিশরা। এ জয়ে বি গ্রুপ থেকে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স।

একই গ্রুপের ভিন্ন ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ডাচদের হয়ে গোলের দেখা পেয়েছেন রুন, কুডি গ্যাপপো ও ভেঘোর্স্ট। এ জয়ে টেবিলের দুইয়ে অবস্থান ডাচদের। তিন ম্যাচে শেষে তাদের পয়েন্ট ৬।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা