× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাবুশেনে ম্লান বাভুমার সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫১ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৭ এএম

লাবুশেনে ম্লান বাভুমার সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গাটা আগেই হারিয়েছিলেন মার্নাস লাবুশেন। তাই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মেলেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ক্যামেরুন গ্রিন মাথায় আঘাত পাওয়ায় কনকাশন সাব হিসেবে খেলার সুযোগ হয় লাবুশেনের। সুযোগ টা লুফে নিতে ভুল করেননি লাবুশেন। নির্বাচকদের নজর টেনেছেন অপরাজিত ৮০ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলে। তাতেই ম্লান হয়ে গেছে টেম্বা বাভুমার লড়াকু সেঞ্চুরি। ৫৮ বল ও ৩ উইকেট হাতে রেখে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া।

এদিন আগে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ওপেনার ডি কক ও রসি ফন ডার ডুসেনকে হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। সেই চাপ এইডেন মার্করামকে নিয়ে সামাল দিতে লড়াই করেন বাভুমা। তবে বাকিদের কাছ থেকে খুব একটা সঙ্গ পাননি তিনি। স্রোতের বিপরীতে একাই লড়াই করে হাঁকান সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিতও ছিলেন। তার লড়াকু ইনিংসে ভর করেই ২২২ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। দলের হয়ে ১৪২ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাভুমা।

অস্ট্রেলিয়ার হয়ে বল করতে আসা সবাই পেয়েছেন উইকেটে দেখা। দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন জস হ্যাজেলউড।

জবাবে শুরুতে ডেভিড ওয়ার্নার শূন্য রানে ফিরলেও দলকে টেনে তোলেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। অবশ্য খুব বেশিদূর টানতে পারেননি কেউই। মাঝে উইকেটে নেমে মাথায় আঘাত পেয়ে সাজঘরের পথ ধরেন ক্যামেরুন গ্রিন। তার বদলি হিসেবে উইকেটে নামে লাবুশেন। অবশ্য সঙ্গ পাননি জস ইঙ্গিল ও অ্যালেক্স ক্যারির থেকে। পরে মার্কাস স্টয়নিসকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান লাবুশেন। তবে সঙ্গ পাচ্ছিলেন না তিনিও। পরে অ্যাস্টন অ্যাগার এসে হাল ধরলে দুজনে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে। অ্যাগার অপরাজিত থাকেন ৪৮ রানে লাবুশেনের ব্যাট থেকে আসে ৮০ রান।

ম্যাচ শেষে বিশ্বকাপ দলে জায়গা হারানো নিয়ে লাবুশেন বলেন, ‘এটি একটি রোলারকোস্টার! অদ্ভুত ব্যাপার। গত রাতে আমি যখন মাকে বললাম, আমি দলে নেই তিনি বিশ্বাস করেননি। বলেছিলেন আমি খেলব। সত্যি বলতে গত ১০-১২টি ওয়ানডে ম্যাচে আমি যেভাবে খেলেছি তাতে আমি নিজেও হতাশ ছিলাম। তাই ভুলগুলো সংশোধনের চেষ্টা করেছি। স্পিন ও পেসের বিরুদ্ধে উন্নতি করেছি। তবে রাতে বিছানায় শুয়ে ব্যাটিং নিয়ে কোনো চাপ অনুভব করিনি। বিশ্বকাপের নির্বাচন আমার কাজ নয়। আমার কাজ দলের জয়ে ভূমিকা রাখা। যা-ই ঘটে থাকুক তা আমার নিয়ন্ত্রণের বাইরে। জয় পাওয়ায় আমি খুশি। আশা করি এখন আমি বিশ্বকাপে না খেললেও মা ঘুরে বেড়াতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা