× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি ম্যাজিকে বিশ্বকাপ বাছাই শুরু আর্জেন্টিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫৬ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৫ এএম

মেসি ম্যাজিকে বিশ্বকাপ বাছাই শুরু আর্জেন্টিনার
গত বছর এই মেসির কাঁধে ভর দিয়েই কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। ঘুচিয়েছে ৩৬ বছরের অপেক্ষার অবসান। অনেকের ধারণা ছিল ওখানেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। তা না করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সি ফুটবলার। তার নেতৃত্বে ফের ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু হলো আলবিসেলেস্তেদের। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে মেসির  অসাধারণ এক ফ্রি কিক থেকে।
ঘরের মাঠে মেসিদের খেলা দেখতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। হতাশ করেননি মেসিরা। ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণে গেছে দলটি। কিন্তু কোনোবারই সফলতার মুখ দেখেনি। কখনও গোল মিস কখনও বা প্রতিপক্ষের কড়া রক্ষণের ফাঁক গলাতে পারেনি মেসির দল। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও একই পথে এগোয় ম্যাচ, আক্রমণের গতি বাড়লেও সফলতা পাচ্ছিল না। পরে ম্যাচের ৭৮ মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক ফ্রি কিকে বল জালে জড়িয়ে সমর্থকদের মধ্যে স্বস্তি এনে দেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী। এরপর গোল করার আরও বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও সেসব কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। তাতে অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি। ম্যাচ জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছেন সমর্থকরা। জয়ে বিশ্বকাপ বাছাই শুরু হয়েছে আলবিসেলেস্তেদের।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা