× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডেতে ‘সর্বকালের সেরা’ ওয়ার্নার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৯ পিএম

ওয়ানডেতে ‘সর্বকালের সেরা’ ওয়ার্নার

সাদা পোশাকে ব্যাট হাতে অফ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারকে নিয়ে প্রশ্নও উঠেছিল- টেস্ট দলে থাকবেন তো অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটার! ওয়ার্নারের যে ফর্ম ছিল তাতে না থাকার পক্ষেই ভোট দেবেন সবাই। ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হওয়া অজি ওপেনার অবসরের চিন্তাও নাকি করেছিলেন। কিন্তু বিশ্বকাপের বছর কেন টেস্টের আলোচনা! মিচেল মার্শ যেন এমন প্রশ্নে খানিকটা অবাক। তবে অজিদের অন্যতম ব্যাটার জানিয়েছেন, ওয়ানডেতে তার দেখা সেরা ব্যাটার ওয়ার্নার। ৫০ ওভারের ক্রিকেটে ডেভিডকে সর্বকালের সেরাও বলছেন মার্শ।

আরও পড়ুন - বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে মার্তিনেজের প্রতিদ্বন্দ্বী যারা

সম্প্রতি ব্যাট হাতে অফ ফর্মে থাকা ওয়ার্নার বিশ্বকাপে কেমন করবেন, এমন জিজ্ঞাসায় ওয়ার্নারকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন মার্শ- ‘অনেক কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু সত্যি বলতে ওয়ানডে ক্রিকেটের গোট ওয়ার্নার। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।’

নিজের ব্যাটিং পজিশন নিয়েও বলেছেন মার্শ, ‘মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামতে পারি।’ টপ অর্ডারে কেন নামবেন না, সেটির ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমাদের ট্রাভিস হেড আছে, অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটের সেরা খেলোয়াড় আছে স্কোয়াডে। আমি অকপটে বলতে পারি, আমি সম্ভবত ওপেনিংয়ে নামছি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা