× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড টাকায় সালাহকে কিনতে আগ্রহী সৌদি ক্লাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৫ পিএম

রেকর্ড টাকায় সালাহকে কিনতে আগ্রহী সৌদি ক্লাব

আজ রাতেই শেষ হতে যাচ্ছে সৌদি প্রো লিগের দলবদলের সময়সীমা। শেষ মুহূর্তে এসে বড় চমক দেওয়ার পথে আছে তারা। দল বদলে একের পর এক তারকা ফুটবলারকে দলে টানার পর এবার প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ দলে টানতে যাচ্ছে লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে। এই তারকার জন্য রেকর্ড ২৩০ মিলিয়ন বিড করতেও প্রস্তুত ক্লাবটি।

সালাহার লিভারপুল সতীর্থ জর্ডান হেন্ডারসন, ফ্যাবিনহো ও রবার্তো ফিরমিনো অ্যানফিল্ড ছেড়ে ইতোমধ্যেই সৌদির প্রো লিগের ক্লাবগুলোতে নাম লিখিয়েছেন। তবে সালাহকে ছাড়তে আগ্রহী হয়নি লিভারপুল। কোচ ক্লপ তাকে নিয়েই আসছে মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন। এদিকে এই তারকাকে পেতে মরিয়া আল ইত্তিহাদ।

মিসরের ফুটবলার হওয়ায় মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় সালাহ। তার ওপর মুসলিম ফুটবলার তিনি। যা ক্লাবটিকে ব্যাপকভাবে আকর্ষণ করছে ক্লাবটিতে সালাহকে ভেড়াতে। সে লক্ষ্যে বেশ কবার দামও বলেছে তারা। এর আগে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল তারা। তবে সে সময় ক্লাবটি সালাহকে বিক্রি করতে রাজি হয়নি। তবে দল বদলের সময় শেষ হতে চলায় টাকার অঙ্ক আরও বাড়িয়েছে ক্লাবটি। যা দলবদলের ইতিহাসে রেকর্ড। এখন এটাই দেখার বিষয় এই পরিমাণ টাকার প্রস্তাব কি করে প্রত্যাখ্যান করে লিভারপুল।

এর আগে অবশ্য সালাহকে নিয়ে ক্লপ বলেন, ‘তার ভবিষ্যৎ, এই ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না এবং এখনও নেই। আপনারা কল্পনা করতে পারবেন না তাকে দলে টানতে সমগ্র বিশ্ব কতটা হট্টগোল করছে। তবে আমরা শান্ত আছি। সে আমাদের খেলোয়াড়, সে এখানে খেলতে চায় এবং এটাই আমাদের শেষ কথা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা