প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১০ পিএম
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৯ বিশ্বকাপে মাঠে নামলেও সেবার শিরোপায় রাঙানো হয়নি। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছেন ঠিকই; কিন্তু আক্ষেপ দূর হয়নি অ্যাডাম জাম্পার। সেই আক্ষেপই আসন্ন ভারত বিশ্বকাপে ঘোচাতে চান এই অজি লেগস্পিনার। ছুঁয়ে দেখতে চান স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। পূর্ণ করতে চান ডাবল শিরোপা।
আরও পড়ুন - চুমুকাণ্ড : এবার আনুষ্ঠানিক অভিযোগ হারমাসোর
বিশ্বকাপ নিয়ে জাম্পা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা আমার ক্রিকেট মাঠের সেরা অনুভূতিগুলোর মধ্যে একটি ছিল। আমার মনে হয় ৫০ ওভারের বিশ্বকাপ জিতলেও অনুরূপ অনুভূতি হবে। কেননা, বিশ্বকাপ জেতার সুযোগ সব সময় হয় না। আমরা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। সেই বিশ্বকাপের কথা ভেবে একই অনুভূতি তৈরি করার চেষ্টা করছি। আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে হতাশ হয়েছিলাম। কাজেই আসন্ন বিশ্বকাপ জেতার আকাঙ্ক্ষা আমাদের রয়েছে।’
ভারত বিশ্বকাপের জন্য সবার আগে ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে জাম্পার সঙ্গে স্পিনে রাখা হয়েছে অ্যাশটন অ্যাগার ও তানভীর সংঘকে। সেই দল কমিয়ে আনা হলে বাদ পড়তে হবে একজনকে। তবে দলে নিজের জায়গা নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাম্পা।