× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির বুটে ‘ছাগলের মুখ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম

মেসির বুটে ‘ছাগলের মুখ’

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির জন্য অ্যাডিডাস এনেছিল ‘লায়েন্ডা’ ডিজাইনের বুট। আরোধ্য ট্রফি উঁচিয়ে ধরার পর এবার সেই জুতোটিকেই আরেকটু আপডেট করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। মেসির জন্য নতুন ডিজাইনের এক্স ক্রেজিফাস্ট বুটটির নাম দেওয়া হয়েছে, ‘লা এস্ত্রেলাস’ বা তারকা।

বুটটি বিশেষ আকর্ষণের দিক হচ্ছে সেখানের তিনটি তারকা ও ছাগলের মুখ রাখা। মেসির নতুন ডিজাইনের বাঁ পায়ের বুটের পেছনে লেখা হয়েছে তার জার্সি নম্বর,  ‘১০’। ডান পায়ের বুটের পেছনে আঁকা রয়েছে ছাগলের মুখ। ইংরেজিতে ‘গোট’ বা ‘গ্রেটেস্ট অব অলটাইম’ বোঝাতে সংক্ষিপ্তভাবে ‘গোট’ বলা হয়। সর্বকালের সেরা তারকা বোঝাতেই প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ।

অনন্য বুটটির মহড়াও অবশ্য দিয়ে ফেলেছেন মেসি। এক্স ক্রেজিফাস্ট ‘লা এস্ত্রেলাস’ নামের বুট পরে লিগস কাপের সেমিতে ইন্টার মিয়ামির হয়ে নেমেছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে কদিন পর এই জুতো পরে মাঠে নামবেন মেসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা