× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালান-লিভিংস্টোনে আস্থা ট্রেসকোথিকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৪ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:২১ পিএম

মালান-লিভিংস্টোনে আস্থা ট্রেসকোথিকের

আসন্ন ভারত বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে দাভিদ মালান ও লিয়ান লিভিংস্টোনকে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ৭৪ রানের পরাজয়ের পর এই দুইজনকে নিয়ে উঠেছে প্রশ্ন।

শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন কি না, এমন প্রশ্ন ছিল ইংল্যান্ড সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকের দিকে। তিনি অবশ্য আস্থা হারাচ্ছেন না এই দুই ব্যাটারের ওপর।

ট্রেসকোথিক বলেন, ‘ভালো না খেললে এসব বিষয় নিয়ে ড্রেসিং রুমের বাইরে আলোচনা হয়। তবে এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। এটা ব্যক্তির ওপর নির্ভর করে কীভাবে তারা এটা কাটিয়ে উঠবে। কোচ হিসেবে আমাদের কাজ তাদের সাহায্য করা, তাদের থেকে সেরাটা বের করে আনা। আমরা সেই চেষ্টাটুকুই করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘কারও বাদ পড়া ও চালিয়ে যাওয়ার ব্যাপারে নির্বাচক সামান্য ভূমিকা রাখে। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে সেরা দলটাই নির্বাচন করি। কাজেই তাদের যতটা সম্ভব সমর্থন করা উচিত আমাদের। আমরা তাদের প্রতিটি সুযোগ দেব তারপর বাকিটা তাদের ওপর। তারা রান করতে না পারলে এটা নিয়ে নির্বাচকরা ভাবতে পারেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা