প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯ পিএম
ইয়েলেনার স্তুতি গেয়েছেন শিয়াওতেক— টুইটার
ইয়েলেনা অস্টাপেঙ্কো বিপক্ষে পরিসংখ্যান খুব একটা ভালো না ইগা শিয়াওতেকের। ইউএস ওপেনে চতুর্থ রাউন্ডের খেলায় বেশিরভাগ সময় খুঁজেই পাওয়া যায়নি পোলিশ কিংবদন্তিকে। কোর্টেও করেছিলেন প্রচুর ভুল। বাঁ হাতি অস্টাপেঙ্কোর বিপক্ষে আগের তিনটি ম্যাচেই হেরেছিলেন। সোমবারও জিতলেন মোটে একটি সেট। কিন্তু হার বাঁচাতে পারেননি। অস্টাপেঙ্কোর বিপক্ষে এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে হার দেখলেন শিয়াওতেক।
তাতেই ইউএস ওপেন ধরে রাখতে পারলেন না শিয়াওতেক। চতুর্থ রাউন্ডের খেলায় তিন সেটের লড়াইয়ে শিয়াওতেক হেরেছেন ৬-৩, ৩-৬, ১-৬ গেমে। তাতে আরেকটি জায়গাও হারিয়েছেন, র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও এখন ছেড়ে দিতে হবে পোলিশ তারকাকে। সেই জায়গায় উঠে আসবেন সাবালেঙ্কা। টানা ৭৫ সপ্তাহ পর এক নম্বর অবস্থান হারালেন শিয়াওতেক।
Iga Swiatek spent 75 consecutive weeks as world #1
— The Tennis Letter (@TheTennisLetter) September 4, 2023
This is the 12th most in history, behind the great Chris Evert
She also spent the 10th most weeks in total at #1, behind Davenport
22 years old & she’s already left an unforgettable footprint on this sport
Well done.
????????❤️ pic.twitter.com/TDQhFGRIFT
ম্যাচের পর হতাশ শিয়াওতেক বলেছেন, ‘ইয়েলেনা এমন একজন খেলোয়াড় যে কোনও একদিন নিখুঁত একটা ম্যাচ খেলবে। আবার অন্য এক দিন ভিন্ন রূপে ওকে দেখা যাবে। আজ নিখুঁত ম্যাচ খেলেছে। ঝুঁকি নিতেও পিছিয়ে যায়নি। ওর বিপক্ষে খেলতে নামলে কোনও প্রত্যাশা রাখা উচিত নয়। ইয়েলেনা কখনও হাল ছেড়ে দেয় না।’
কোয়ার্টার ফাইনালে আমেরিকার কোকো গফের মুখোমুখি হবেন অস্টাপেঙ্কো। দুইবারের সাক্ষাতে দু’জনেই একটি করে ম্যাচ জিতেছেন। তবে ২০১৭ সালের ফরাসি ওপেন জয়ী অস্টাপেঙ্কো গত বারের অস্ট্রেলিয়ান ওপেনে হারিয়েছিলেন গফকে।