× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিদিতে ভয় নেই, মিরাজ নাচতে চান ‘নাগিন নাচ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৬ পিএম

আফ্রিদিতে ভয় নেই, মিরাজ নাচতে চান ‘নাগিন নাচ’

এশিয়া কাপের প্রথম ম্যাচ হারায় শেষ ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে, সঙ্গে সুপার ফোর নিশ্চিতে বাড়িয়ে নিতে হতো রান রেট। সেখানটায় বেশ সফল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে বেশ সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। নিশ্চিত হয়ে গেছে এশিয়া কাপের সুপার ফোর। এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিতে আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশকে ভাবতে হচ্ছে পাকিস্তান ও সম্ভাব্য ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষ নিয়ে। সেসব নিয়ে অবশ্য খুব বেশি মাথা ঘামাতে চান না আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ।

শুরুতে নেমে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির বল খেলতে ভয় পাচ্ছেন না তিনি। সঙ্গে প্রস্তুতি নিয়ে রাখছেন সুপার ফোরের সম্ভাব্য আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে নাগিন নাচ নাচার।

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন মিরাজ। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও সেই ছাপ স্পষ্ট হয়েছে। সব ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে দেখা যাবে মিরাজকে। যেখানে তার বিপক্ষে বল করবেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো তারকা পেসার। তাদের কীভাবে সামলাবেন মিরাজ প্রশ্ন ছিল এমন।

মিরাজের সোজা উত্তর ‘আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে সব সময়ই প্রস্তুত। আমি কোনো বোলারের মুখোমুখি হওয়া নিয়ে দুশ্চিন্তা করি না। আমি মিডল অর্ডারে ভালো খেলতে চাই। হ্যাঁ, পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ। টপ অর্ডারেও খেলতে পারব। টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে।’

বাংলাদেশের সম্ভাব্য আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার তাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে নাগিন নাচ নাচতে দেখা যাবে কি না বাংলাদেশ দলকে এ প্রশ্নে হাসি দিয়ে মিরাজ বলেন, ‘সব সময় চাই। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সব সময়ই এটা নিয়ে প্রতিযোগিতা হয়। এটা নিদাহাস ট্রফিতে শুরু হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা