× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির মিয়ামির কাছে পাত্তাই পেল না এমএলএস চ্যাম্পিয়নরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৪ পিএম

মেসির মিয়ামির কাছে পাত্তাই পেল না এমএলএস চ্যাম্পিয়নরা

আগের ম্যাচ ড্র করায় এ ম্যাচে খানিকটা চাপেই ছিল ইন্টার মিয়ামি। তার ওপর প্রতিপক্ষ বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস এফসি। নিজেদের সক্ষমতা জানান দেওয়া কিংবা টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইন্টার মিয়ামির। এমন ম্যাচে অবশ্য নিজেদের উজাড় করে দিতে কার্পণ্য করেনি ইন্টার মিয়ামির ফুটবলাররা। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছেন ৩-১ গোলের ব্যবধানে।

এদিন ম্যাচের ১৪ মিনিটেই মিয়ামিকে এগিয়ে নেন ফারিয়াস। খানিক পরই অবশ্য সমতায় ফেরার সুযোগ পায় লস অ্যাঞ্জেলেস। তবে সেই সুযোগ হাতছাড়া হলে প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি দলটির। প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকাও। তবে তার নিশ্চিত গোল ঠেকিয়ে দেন লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক। ফলে ১-০-তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মিয়ামি।

দ্বিতীয়ার্ধে, ম্যাচে ফেরার চেষ্টা চালায় লস অ্যাঞ্জেলেস। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে মেসির বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা। ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় লস অ্যাঞ্জেলেস। ম্যাচের ৮৩ মিনিটে ফের মেসির ঝলক। প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে শট নেওয়ার সুযোগ খুঁজে সেটা না পেয়ে বাড়িয়ে দেন কাম্পানাকে। দারুণ ফিনিশিংয়ে গোল করে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন কাম্পানা। এরপর ম্যাচের শেষবাঁশি বাজার আগে ১ গোল পরিশোধ করেন লস অ্যাঞ্জেলেসের রায়ান হোলিংশেড। তাতে কেবল ব্যবধানটা কমে।

এ ম্যাচ শেষে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে ইন্টার মিয়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরন্টো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা