প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৫ পিএম
গত মাসে বিসিসিআইয়ের সহসভাপতি রাজিব শুকলা জানিয়েছিলেন তারা এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তান যাচ্ছেন। সিদ্ধান্তটির প্রশংসা করেছিলেন পাকিস্তান ক্রিকেটের বোর্ড প্রধানও। এবার তাদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করেছেন।
জিও নিউজ জানিয়েছে, পাঞ্জাব সরকার বিসিসিআই প্রধান রজার বিনি ও সহসভাপতি রাজিবের জন্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করেছে পিসিবি। লাহোরে তাদের কড়া নিরাপত্তা দেবে পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিনি ও রাজিবকে পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটি গ্রহণ করেছেন রোহিত-কোহলিদের বোর্ডের প্রধানরা। আগামী ৪ সেপ্টেম্বর তাদের পাকিস্তানের লাহোরে থাকার কথা।