× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালান্ডের হ্যাটট্রিকে সিটির বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৩ এএম

হ্যাটট্রিক গড়ে উড়ছেন হালান্ড— টুইটার

হ্যাটট্রিক গড়ে উড়ছেন হালান্ড— টুইটার

গোল মেশিনের মেশিন কি কাজ করা বন্ধ করে দিল? এমন প্রশ্ন যদিও ওঠেনি, তবে তিন ম্যাচ পর জালের দেখা পেয়েছেন আর্লিং হালান্ড। বিকল হয়ে যাননি, সেটাই দেখিয়েছেন হ্যাটট্রিক গড়ে। নরওয়েজিয়ান সেনশেনের হ্যাটট্রিক আর জুলিয়ান আলভারেজ ও নাথান আকের গোলে বড় জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামের বিপক্ষে তাণ্ডব চালিয়ে তুলে নিয়েছে লিগের টানা চার জয়।

ইতিহাদ স্টেডিয়ামে ৫-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের শুরু থেকেই ফুলহামের বিপক্ষে আধিপত্য দেখায় সিটি। ৩১ মিনিটে হালান্ডের পাস থেকে প্রথম গোলটি করেন আলভারেজ। দুই মিনিট পরেই গোল শোধ করে ফুলহামকে সমতায় ফেরান টিম রিম।

চেলসিকে জেতাতে পারেননি মাউরিসিও পচেত্তিনো

প্রথমার্ধের যোগ করা সময়ে সিটিকে ফের লিড এনে দেন নাথান আকে। বিরতির পর শুরু হয় হালান্ড তাণ্ডব। ৫৮ মিনিটে করেন নিজের প্রথম গোল। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আদায় করেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক।

প্রিমিয়ার লিগে রাতের অন্য ম্যাচে কোরিয়ান তারাকা হিউং মিন সনের হ্যাটট্রিকে ৫-২ গোল ব্যবধানে বার্নলিকে হারিয়েছে টটেনহ্যাম। সনের হ্যাটট্রিকের পাশাপাশি বাকি গোল দুটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো ও ম্যাডিসন। আরেক ম্যাচে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। নটিংহ্যামের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্তোনি অ্যালেঙ্গা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা