প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৪ পিএম
বার্সেলোনার জার্সিতে চলতি ২০২৩-২৪ মৌসুমে আর দেখা যাবে না স্প্যানিশ তারকা আনসু ফাতিকে। গতকাল ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দেন তিনি। আগামী মৌসুম ধারে ক্লাবটিতে খেলবেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন : জাভেদের জন্য মাশরাফির কাছে স্মারকলিপি
বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা ফাতি কাতালানদের জার্সিতে ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে। ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ম্যাচ খেলেন তিনি। লিওনেল মেসির বিদায়ের পর ক্লাবটির ১০ নম্বর জার্সিও পরেন।
ক্রমাগত চোট ও পড়তি ফর্মের কারণে ফাতির ওপর ভরসা রাখতে পারেননি। তাকে নিয়মিত খেলার সুযোগ দিতে পারবেন এমন কোনো নিশ্চয়তাও দেননি। এই কারণেই মূলত তার বার্সেলোনা ছেড়ে ব্রাইটনে যোগ দেওয়া।
চলতি মৌসুমে তিন ম্যাচে মাঠে নামেন ফাতি। তিন ম্যাচে মোটে ৪৭ মিনিট খেলেছেন এই ফরোয়ার্ড। রাফিনহা নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও তাকে বিবেচনা করেননি কোচ জাভি।
তাতে স্পষ্ট, চলতি মৌসুমে বার্সেলোনায় থাকলে বেশিরভাগ সময়ে থাকতে হবে মাঠের বাইরে। এমন আভাস পেয়েই ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দেন ফাতি।