× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুকূপে নামার আগে প্রস্তুত হওয়ার পরামর্শ খেলাইফির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৬ পিএম

মৃত্যুকূপে নামার আগে প্রস্তুত হওয়ার পরামর্শ খেলাইফির

একটা চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য কত কিই না করছে পিএসজি। এরপরও ধরা দিচ্ছে না সাফল্য। বাধ্য হয়ে তাই মেসি-নেইমারের মতো তারকা ফুটবলারকে বিদায় করেছে দলটি। এমবাপেকে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখতে হচ্ছে ক্লাবটির মালিক নাসের আল খেলাইফিকে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ড্র’য়ের পর। গ্রুপ ‘এফ’ এ পিএসজির প্রতিপক্ষ দেখে নির্ভার থাকার উপায় নেই খেলাইফির। তিনি কেন যে কেউই মানবেন এটা গ্রুপ অফ ডেথ বা মৃত্যুকূপ। তবে মূল লড়াইয়ের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি।

গ্রুপ ‘এফ’ এ পিএসজির অপর তিন প্রতিপক্ষ এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড ও নিউক্যাসল ইউনাইটেড। দলগুলোকে শক্তিমত্তায় পিএসজির থেকে পিছিয়ে রাখার উপায় নেই। এরমধ্যে এসি মিলান ও ডর্টমুন্ডের আছে চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস। নিউক্যাসল দীর্ঘদিন পর আসরটিতে খেলার যোগ্যতা অর্জন করলেও শক্তিমত্তায় যে কাউকে টক্কর দিতে পারে। এই অবস্থায় গ্রুপ পর্ব পেরনো যে কঠিন সেটা মানছেন খেলাইফিও।

গ্রুপ অফ ডেথ নিয়ে খেলাইফি বলেন, ‘এটা কঠিন গ্রুপ সত্যি। কিন্তু এমন নয় যে এটা শুধু আমাদের জন্য কঠিন। আসল কথা হচ্ছে, আমরা কী করতে চাই, কী পছন্দ করি? টুর্নামেন্টটা বিশ্বের সেরা প্রতিযোগিতা। খেলোয়াড় ও কোচরা বড় ম্যাচ খেলতে পছন্দ করে। আমি সব সময় ইতিবাচক জিনিসই নিই।’

সবশেষ আসরে শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে বাদ পড়ে পিএসজি। তবে আসন্ন মৌসুমে দারুণ কিছুর প্রত্যাশা করছে দলটি। সে লক্ষ্যে কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে হবে লুইস এনরিকের দলকে। তার জন্য এখন থেকেই সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন খেলাইফি। বলেন, ‘কোচিং স্টাফ, খেলোয়াড়, সমর্থক—সবাইকে এই গ্রুপের জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। সবকিছু নিংড়ে দিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা