× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোকে অনেক মিস করব : তাসকিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১১:৫৮ এএম

তোকে অনেক মিস করব : তাসকিন

এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার ইবাদত হোসেন চৌধুরী। চোট সারাতে করাতে হয়েছে অস্ত্রোপচার। দলে তার না থাকা নিশ্চিতভাবেই ভোগাবে বাংলাদেশকে। বাড়তি দায়িত্ব নিতে হবে পেস আক্রমণভাগে তাসকিন, মোস্তাফিজ ও হাসান মাহমুদদের। এ অবস্থায় ইবাদতের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন তাসকিন।

ফেসবুকে এক ভিডিওবার্তায় তাসকিন বলেন, ‘ইনশা আল্লাহ দোস্ত, সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তোকে অনেক মিস করব। কারণ তুই আমাদের দলের সেরা বোলারদের একজন। আর টিমমেট হিসেবেও তুই দারুণ। দ্রুত সুস্থতা কামনা করছি তোর। তুই সুস্থ হয়ে মাঠে ফিরে আয়, ইউ আর দ্য ফাইটার ম্যান। আল্লাহ ভরসা মামা, কথা হবে।’ তাসকিনের পোস্ট শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ইবাদত। সেই সঙ্গে এশিয়া কাপের জন্য দলকে শুভকামনা জানিয়েছেন সিলেটের এই পেসার।


এর আগে হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করাতে ইংল্যান্ড যান ইবাদত। সেখানে বুধবার অপারেশন হয় তার। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সবার কাছে দোয়া চান এই পেসার। বলেন, ‘জীবনে প্রথমবারের মতো অপারেশন থিয়েটারে আসছি। প্লিজ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’ ধারণা করা হচ্ছে, চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে ইবাদতের অন্তত ছয় মাস লেগে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা