× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবাদতের বিশ্বকাপ স্বপ্ন শেষ!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৩:০৪ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৪:১৮ পিএম

ইবাদতের বিশ্বকাপ স্বপ্ন শেষ!

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটের কারণে ছিটকে যান ইবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে শুরু করেছিলেন পুনর্বাসন প্রক্রিয়া। তাকে সুস্থ বিবেচনা করে রাখা হয়েছিল এশিয়া কাপের দলেও। শেষমেশ আর এশিয়া কাপে যাওয়া হয়নি তার। বরং, উড়াল দিয়েছেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য।

সেখান থেকেও মেলেনি কোনো সুখবর। তাকে যেতে হচ্ছে অপারেশন টেবিলে। বিষয়টি নিজেই ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ইবাদত। শল্যবিদের ছুরির নিচে যাওয়ার আগে সবার কাছে দোয়া চান এই পেসার। লন্ডনেই করা হচ্ছে তার অস্ত্রোপচার।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে, পূর্ণ ফিট হয়ে ইবাদতের মাঠে ফিরতে অন্তত ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। ফলে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না। এর আগে এশিয়া কাপে খেলতে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড একই ধরনের শঙ্কা প্রকাশ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা