× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে যেসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১১:৪৩ এএম

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে যেসব

বড় আসরের শুরুতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপের মতো ব্যতিক্রম নয় এশিয়া কাপও। পেন্ডুলামের মতো দুলতে থাকা আসরটি মাঠে গড়াচ্ছে আজ। হাইব্রিড মডেলে বসতে যাওয়া আসরে বিকালে পাকিস্তানের মুখোমুখি হবে নবাগত নেপাল। তার আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আসরের প্রথম ম্যাচের আগে পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে হবে অনুষ্ঠানটি। শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ভারতের স্টার স্পোর্টস ও বাংলাদেশের টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশেষ এ আয়োজন।

অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান। গান পরিবেশন করবেন পাকিস্তানের খ্যাতিমান গায়ক আতিফ আসলাম। এ ছাড়া ঐতিহ্যগত এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে।

সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের ১৬তম আসরটিতে অংশ নিচ্ছে ছয়টি দল। আজ শুরু হওয়া আসরটি শেষ হবে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা