× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন ওয়াসিম আকরাম

বোলারদের কঠিন পরীক্ষা নেবে এশিয়া কাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম

বোলারদের কঠিন পরীক্ষা নেবে এশিয়া কাপ

আগে থেকেই কথা ছিল, আইসিসির টুর্নামেন্ট সামনে রেখে সেই অনুযায়ী আসর সাজাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ বসবে ৫০ ওভারে। মারকাটারি টি-টোয়েন্টির যুগে নতুন ফরম্যাটের এশিয়া কাপ কিছুটা হলেও বাড়তি চাপ দেবে বোলারদের। 

পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াসিম আকরামের মতে, বিশ্বকাপের আগে একপ্রকার লিটমাস পরীক্ষার মাঝ দিয়ে যাবেন পেসাররা। চোট ও ওয়ার্ক লোডের ব্যাপারেও তাদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন কিংবদন্তি সাবকে এ পেসার।

আরও পড়ুন:

বর্তমানে ৪ ওভার বল করে অভ্যস্ত পেসারদের ক্ষেত্রে ১০ ওভার বল করা কঠিন হবে মনে করেন আকরাম, ‘এটা লম্বা সময়ের আসর। এখানে অনেকগুলো ম্যাচ জিতে শীর্ষে যেতে হবে। ম্যাচ ধরে এগোতে হবে। এবার টি-টোয়েন্টি নয়, ৫০ ওভারের আসর। তার মানে আলাদা মাইন্ডসেট এবং ভিন্ন ধরনের ফিটনেস ধরে রাখতে হবে।’

সংবাদ সংস্থা পিটিআইকে স্পিডস্টার বলেছেন, ‘বর্তমানে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা— সব দেশের পেসাররা ৪ ওভার বল করে অভ্যস্ত। এশিয়া কাপে বিষয়টি ভেবে দেখতে হবেতারা কি আদৌ ১০ ওভার করতে পারবেন!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা