এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৫:৫৯ পিএম
এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলবেন না কেএল রাহুল। আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতের টিম ম্যানেজমেন্ট। সেই পরিস্থিতিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে গ্রুপপর্বের দুইটি ম্যাচে রাহুলকে বিশ্রাম দিয়েছে ভারত। বিয়ষটি নিশ্চিত করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
রাহুল তাহলে খেলবেন কবে, এমন প্রশ্নেও দ্রাবিড় সরাসরি উত্তর দেয়নি। তবে চোট সারিয়ে ফেরা শ্রেয়াস আইয়ার পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বলে জানিয়েছেন রোহিত শর্মাদের কোচ।
আরও পড়ুন:
দ্রাবিড় বলেন, ‘আমাদের সঙ্গে এক সপ্তাহ বেশ ভালো কাটিয়েছে রাহুল। ভালোভাবে ট্রেনিং করেছে। অনেক কিছু করেছে। যে পথে ওকে নিয়ে এগিয়ে যেতে চাই, সেই পথে ও খুব ভালোভাবে এগোচ্ছে। তবে (এশিয়া কাপের) প্রথম দিকে ওকে পাওয়া যাবে না। ক্যান্ডিতে যে খেলাগুলি আছে (গ্রুপ লিগে ভারতের দুটি ম্যাচই হবে ক্যান্ডিতে), সেই ম্যাচগুলিতে লোকেশকে পাওয়া যাবে না।’
এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্যায় থেকে রাহুল খেলতে পারবেন বলে আশা করছেন দ্রাবিড়।