× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট ইস্যুতে সতর্ক অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৫:২৮ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৫:২৮ পিএম

ম্যাক্সওয়েলের জায়গায় অজি দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার ওয়েড

ম্যাক্সওয়েলের জায়গায় অজি দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার ওয়েড

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ হয়ে সবশেষ নাম গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের আগে চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। আশার কথা, কারোর চোটই গুরুতর নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে চোট পাওয়ায় দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে। দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েডকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের আগে চোট ইস্যুতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে অজিরা।

ম্যাক্সওয়েলের চোট নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘আমরা একটি সতর্কতামূলক পন্থা অবলম্বন করছি। গ্লেন পরের সপ্তাহে বাড়ি ফিরবেন। বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে উপলব্ধ করার লক্ষ্যে আমরা গ্লেনের পুনরুদ্ধার পর্যবেক্ষণ করব।’

আরও পড়ুন:

দীর্ঘদিন পর ওয়েডকে ফেরানোর উদ্দেশ্য মূলত, উইকেটরক্ষক জস ইংলিশকে খানিকটা বিশ্রাম দেওয়া। কেননা, অ্যালেক্স কেয়ারি চোটে থাকায় বাড়তি ধকল পড়ছে তার ওপর। ফলে সাবধানী হতেই দলে ডাকা হয়েছে তাকে। তবে আগামীতে তাকেও সুযোগ করে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি— ‘আমরা আশা করি ওয়েড বিশ্বকাপের পরে ভারতীয় সিরিজের জন্য এই টি-টোয়েন্টি দলে ফিরে আসবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা