প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ০০:৪৪ এএম
বিশ্বকাপের দামামা বাজার আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী। একের পিঠে আরেক করে চলছে শেষ চার কিংবা সেরা খেলোয়াড়ের নাম জানানোর ট্রেন্ড। সৌরভ গাঙ্গুলি কদিন আগে জানিয়েছিলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াড। এবার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন জানিয়েছেন রোহিত শর্মাদের স্কোয়াড।
আরও পড়ুন : আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামালের রঙিন অভিষেক
অস্ট্রেলিয়ার কিংবদন্তির দলে ঋষভ পন্তের খেলার সম্ভাবনা নেই। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে হেইডেন রেখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারকে। উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে রেখেছেন সঞ্জু স্যামসন ও ইশান কিষানকে।
সৌরভ অবশ্য তার স্কোয়াডে সঞ্জু স্যামসনকে রাখেননি। ইনজুরি থেকে ফিরে আসা লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে বাজি ধরেছেন।
তার দলে স্বাভাবিকভাবেই থাকছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। ইনিংস ধস কিংবা শেষের দিকে দায়িত্ব সামলানোর জন্য অজি কিংবদন্তি রেখেছেন শার্দূল ঠাকুরকে। বোলিং বিভাগের দায়িত্ব দিয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেলকে।
হেইডেন তার ১৫ জনের দলে বাদ দিয়েছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালকে। এশিয়া কাপের দলে কুলদীপ জায়গা পেলেও বাদ পড়েছেন চাহাল।