× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামালের রঙিন অভিষেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২৩:৪৭ পিএম

আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামালের রঙিন অভিষেক

লিওনেল মেসির আর্জেন্টিনায় অভিষেকের অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো জামাল ভূঁইয়ার। সোল ডি মায়োর জার্সিতে প্রথম ম্যাচ খেললেন ক্যাপ্টেন হয়ে। নিজে গোল করে নিজের অভিষেক রাঙালেন। ক্লাবকেও এনে দিলেন ২-১ গোলে দারুণ এক জয়।

আরও পড়ুন : মেসির আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার অভিষেক, ম্যাচ দেখবেন যেভাবে

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নি ফেডারেল এ-র ম্যাচে অভিষেক হয়েছে জামালের। মাঠের লড়াইয়ে জামালের দল ধরাশায়ী করেছে প্রতিপক্ষ ক্লাব অ্যাথলেটিকো জার্মিনালকে।

'ওয়েলকাম জামাল' লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে বাংলাদেশের ফুটবল অনুরাগীরা 

ম্যাচের ৩০ মিনিটের মাথায় সোল ডি মায়োকে লিড এনে দেন ভালদেবেনিতো। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন জামাল ভূঁইয়া। ছয় মিনিট পর জার্মিনালের হয়ে একটি গোল শোধ করেন ওব্রেদোর। 

ম্যাচ শুরুর আগেই মাঠে হাজির হন আর্জেন্টিনায় বসবাসকারী এক দল বাংলাদেশি ফুটবল অনুরাগীরা। 'ওয়েলকাম জামাল' লেখা ব্যানার হাতে জামালকে পুরো ম্যাচ জুড়ে উৎসাহ দিয়ে গেছেন সমর্থকরা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন। সন্দেহ নেই ভক্তরা মাঠ ছেড়েছেন খুশি মনে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা