× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি ভেবে জর্দিকে চুমু খেতে যাচ্ছিলেন রোকুজ্জো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২১:২৫ পিএম

মেসি ভেবে জর্দিকে চুমু খেতে যাচ্ছিলেন রোকুজ্জো

বার্সায় মেসির সতীর্থ হিসেবে প্রায় এক যুগ একসঙ্গে ফুটবল খেলেছেন জর্দি আলবা। মেসির সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্বের। মেসির পারিবারিক প্রায় সব অনুষ্ঠানেই দেখা মেলে জর্দি আলবার। জর্দিও সুযোগ পেলেই মেসিকে পরিবারসহ ডেকে নিতে ভুল করেন না। সেই মেসি যখন মিয়ামিতে ডাকলেন জর্দিকে। সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ফেলে মেসির ক্লাব মিয়ামিতে যোগ দিয়েছেন এই রক্ষণভাগের ফুটবলার। কেবল মেসি নয়, মেসির পরিবারের সঙ্গেও যে জর্দির সম্পর্কটা বেশ মধুর মিয়ামির সবশেষ ম্যাচে সেটিই চোখে পড়েছে সবার।

এমএলএসে অভিষেক ম্যাচে জর্দি সঙ্গে দারুণ যুগলবন্দিতে গোল করেছেন মেসি। এরপর ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরতে দৌড়ে দলের উদযাপনের কাছে যান তার সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো। সেখানে যেতেই রোকুজ্জোকে দেখে ছুটে আসেন জর্দি। এসেই মেসির সহধর্মিণীকে জড়িয়ে ধরেন। এ সময় রোকুজ্জো জর্দিকে মেসি ভেবে প্রায় চুমু দিতে বসেছিলেন। পরক্ষণে ভালো করে নজর পড়তেই দেখেন জর্দি আলবা। তবে বিষয়টি যে মজার ছলেই করেছেন জর্দি সেটিও পরিষ্কার হয়েছে। এ ঘটনার পর জর্দি মেসির সন্তানদেরও জড়িয়ে ধরেছেন।

এদিন মেসির মতো জর্দিরও এমএলএস অভিষেক হয়েছে নিউইয়র্ক রেড বুলসদের বিপক্ষে। ম্যাচে বদলি হিসেবে নেমে ৮৯ মিনিটে জালের দেখা পান মেসি। তার দলও পায় লিগে ষষ্ট জয়। ইস্টার্ন কনফারেন্সে তলানি থেকে একধাপ ওপরে ওঠে ১৪ নম্বরে এসেছে মিয়ামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা