প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৫:২৬ পিএম
মেসিকে না পেলেও জয়ের ধারা ধরে রাখতে চান কোচ টাটা মার্টিনো— ইন্টার মিয়ামি টুইটার
বিশ্রাম পাচ্ছেন না লিওনেল মেসি, ভক্ত-সমর্থকদের আক্ষেপের অবসান হতে যাচ্ছে কিছুটা। জাতীয় দলের দায়িত্ব সামলাতে ছুটিতে যাচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। আন্তর্জাতিক ব্যস্ততায় ইন্টার মিয়ামি মেসিকে পাবে না অন্তত তিন ম্যাচ।
কদিন ধরে বিশ্রামের আলোচনায় থাকা মেসি আগামী ৭ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবেন। এরপর বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি ম্যাচে খেলবে বলিভিয়ার বিপক্ষে। মিয়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, কমপক্ষে তিন ম্যাচে মেসিকে পাবেন না তারা।
Inter Miami head coach Tata Martino on winning while rotating Lionel Messi
— Tom Bogert (@tombogert) August 27, 2023
“It’s something we have to get accustomed to. He’s going to miss at least 3 games — he’s going to get called up by his national team — & we need to keep winning.”
Yedlin, Busquets, Kryvtsov rotated too pic.twitter.com/6p66amVyPw
মেসিদের কোচ কোচ বলছেন, ‘ছুটির বিষয়টি আমাদের মানিয়ে নিতে হবে। মেসি অন্তত তিন ম্যাচ আমাদের সঙ্গে থাকছেন না। সে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছে। কিন্তু আমাদের জয়ের ধারা অব্যহত রাখতে হবে।’
মিয়ামি ৩১ আগস্ট ন্যাশভিলে এবং ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খেলবে। ওই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা কম। রোটেট করে খেলানোর কোচের চিন্তায় মেসি ছাড়াও রয়েছেন সার্জিও বুসকেটস, ডিআন্দ্রে ইয়েদলিন ও সারহি ক্রিভ্তসভরা।