× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপে ফিরলেন, গোল করলেন, জয় পেল পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১১:৪৩ এএম

এমবাপে ফিরলেন, গোল করলেন, জয় পেল পিএসজি

ছাড়ছি-ছাড়বো, থাকছি-থাকবো করে অনেক নাটক জমিয়েছিলেন কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত পিএসজি ছাড়া হয়নি ফ্রেঞ্চম্যানের। তাকে না খেলানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন। আগের মৌসুমের লিগের সর্বোচ্চ গোলস্কোরার লেন্সের বিপক্ষে নামলেন শুরুর একাদশে, গোল করলেন দুটি। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে পিএসজিও পেয়েছে প্রথম জয়।

ঘরের মাঠে আতিথেয়তা পাওয়া লেন্সও কম যায়নি। আক্রমণ, গোলে শট কিংবা বল দখলের লড়াইয়ে চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়েছে তারা। কিন্তু ৩ গোলে পিছিয়ে পড়ার পর একটির বেশি শোধ দিতে পারেনি সফরকারীরা। টানা তিন ম্যাচে জয়হীন থাকা লেন্স হেরেছে ৩-১ গোলে।

আরও পড়ুন: এমএলএস অভিষেকেও মেসির গোল

শনিবার রাতের ম্যাচের আগে প্রথমার্ধের পর এমবাপেকে নামিয়েছিলেন লুইস এনরিকে। কোচ কিংবা ক্লাব শাস্তি দিতে গিয়ে উল্টো ড্রয়ের দেখা পায়। টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর গতকাল পূর্ণ পয়েন্ট তোলে পিএসজি। রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে আসা মার্কো অ্যাসেনসিও গোল পান শুরুতে। তারপর এমবাপের জোড়া গোল।

আগের মৌসুমের শীর্ষ দুইয়ের লড়াইয়ে প্রথম গোল আসে ম্যাচের ৪৪ মিনিটে। অ্যাসেনসিওর গোল ছাড়া আক্রমণ পাল্টা আক্রমণই হয়েছে যা। বিরতি থেকে ফিরে মৌসুমের প্রথম গোলের দেখা পেয়ে যান এমবাপে। লুকাস হারনান্দেজের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে প্রায় ১০ গজ দূর থেকে বুলেটগতির এক শটে ব্যবধান বাড়ান এমবাপে।

মূল একাদশে ফিরেই জোড়া গোল করেছেন এমবাপে— টুইটার

পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ানে এমবাপের এটি ১৫০তম গোল। ম্যাচের একদম শেষদিকে আরেকটি গোল পেয়েছেন ফ্রেঞ্চম্যান। ৯০ মিনিটে ফ্যাবিয়েন রুইজের সহায়তায় স্কোরলাইন ৩-০ করে এমবাপে। যোগ করা সময়ে লেন্সের গুইলাভোগুইয়ের গোলে সান্তনা পেলেও হার রুখতে পারেনি সফরকারীরা।

তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পিএসজি লিগ টেবিলের চার নম্বরে। শীর্ষে সাত পয়ন্ট নিয়ে মোনাকো। লেন্স তিনটির দুটিতে ড্র করে আছে অবনমন অঞ্চলের আসেপাশে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা