× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পিনে কাবু ফখর এশিয়াতে ব্যর্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১১:১৫ এএম

স্পিনে কাবু ফখর এশিয়াতে ব্যর্থ

আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন ফখর জামান। পাকিস্তানের হয়ে ম্যাচ জেতানো অনেক ইনিংসও আছে তার। সেই ব্যাটারকেই মনে ধরেনি আকাশ চোপড়ার। ভারতের সাবেক ক্রিকেটার পরিসংখ্যানের খেরোখাতায় কাটাকুটি করে দেখিয়েছেন, ফখর এশিয়াতে ব্যর্থ এবং তাকে নিয়ে যদি পাকিস্তান ভারতের মাটিতে খেলতে আসে সেটা বরং কিছুটা বেশি বেশিই হবে।

ফখরের স্পিনে সমস্যা আছে জানিয়ে আকাশ বলেছেন, ‘৭২ ম্যাচে ৪৮ গড়ে প্রায় তিন হাজারের বেশি রান আছে ফখর জামানের। দশটি সেঞ্চুরির তিনটি মাত্র এশিয়াতে। আসলে এশিয়াতে তার ব্যাটিং গড় ধস নামানো। ৩৮.৯ গড় এটাই বলে সে স্পিনে ভুগেছে। স্পিনারদের বিপক্ষে বেশ কবার তাকে উইকেট ছুড়ে আসতে দেখেছি। ফখরের স্পিনে কিছুটা দুর্বল বলাই যায়।’

আরও পড়ুন: এমএলএস অভিষেকেও মেসির গোল

নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওটিতে আকাশ অবশ্য বাজি ধরেছেন পাকিস্তানের টপ অর্ডারের অপর দুই ব্যাটার বাবর আজম ও ইমাম-উল-হককে নিয়ে। আকাশ চোপড়ার মতে, পাকিস্তানের হয়ে দারুণ শুরু এনে দেবেন বাবর-ইমাম। পরে অধিনায়কের দেখানো পথের হাল ধরবেন সাদাব খান ও মোহাম্মদ নওয়াজরা। শেষদিকে এই দুই ব্যাটারের ওপর রান তোলার দায়িত্ব দিচ্ছেন ভারতের সাবেক তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা