× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমএলএস অভিষেকেও মেসির গোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১০:২৪ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১১:৩২ এএম

এমএলএস অভিষেকেও মেসির গোল

অপেক্ষার প্রহর ফুরালো— মেজর লিগ সকার তথা এমএলএস লিগে অভিষেক হলো লিওনেল মেসির। ইন্টার মিয়ামির হয়ে গোল বন্যা ছোটানো আর্জেন্টাইন পেলেন গোল। নিউইয়র্ক রেড বুলসদের বিপক্ষে ফ্লোরিডার দলটি পেল পঞ্চমবারের দেখায় প্রথম জয়।

আর কত, এবার একটু বিশ্রাম তো পেতেই পারেন মেসি! পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া মেসির যেন ফুসরত নেই। মাঠে নামছেন, গোল করছেন এবং দলকে জেতাচ্ছেন। কোচ টাটা মার্টিনোও চাচ্ছিলেন মেসিকে বিশ্রাম দিতে। সেটা হলে লিগে মেসির অভিষেকের অপেক্ষা আরও বাড়ত। তবে লিগস কাপ জেতানো মেসি এদিনও নিরাশ করেননি। দলকে শেষ সময়ে গোল করে এনেছেন ২-০ গোলের জয়।

রেড বুল অ্যারেনায় মেসিদের প্রতিপক্ষ বেশ শক্তই ছিল। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— গোল বাদে কোনো কিছুতেই এগিয়ে ছিল না মিয়ামি। বুলসরা আক্রমণের পর আক্রমণ শানিয়েছে। ঘরের মাঠে ৫৫ শতাংশ বল দখলে রেখে মিয়ামির রক্ষণের কড়া পরীক্ষাও নিয়েছে। কিন্তু জালে বল জড়াতে পারেনি।

পরিসংখ্যান বা ম্যাচের হিসেবনিকেশেও পিছিয়ে থাকা মিয়ামি অবশ্য গোলে এগিয়ে ছিল। জয়ও পেয়েছে তাতে৷ আগের চারবারের দেখায় কোনোবারই জিততে পারেনি মিয়ামি। প্রতিপক্ষের মাঠে এবার সেই শঙ্কা শুরুতে কিছুটা হলেও উড়িয়ে দেন ডি গোমেজ।   দলটির জার্সিতে প্যারাগুইয়ানের এটি অভিষেক গোল।

প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গেছিল প্রায় নিউইয়র্ক। ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়। ম্যাচের ৬০ মিরিটের পর নামেন মেসি৷ বদলি নেমে ৮৯ মিনিটে জালের দেখা পান মেসি। তার দলও পায় লিগে ষষ্ট জয়। ইস্টার্ন কনফারেন্সে তলানি থেকে একধাপ উপরে উঠে ১৪ নম্বরে এসেছে মিয়ামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা