× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ‘তামিম’কে নিয়ে সাকিবের ভাবনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ০৩:০৯ এএম

দুই ‘তামিম’কে নিয়ে সাকিবের ভাবনা

তামিম ইকবাল দীর্ঘদিন ধরেই ওপেনিংয়ে দলের সবচেয়ে বড় ভরসার নাম। গেল বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে ওপেনিং করেছেন তিনিই।

আরও পড়ুন - আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডের নাম্বার ওয়ান টিম পাকিস্তান

তবে এশিয়া কাপে তাকে পাচ্ছে না বাংলাদেশ, পিঠের চোট যে শেষ হয়নি এখনও! তবে বিশ্বকাপ নিয়ে আশাটা আছে এখনও। অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, তামিম ফিরলে কাজটা সহজই হবে সবার।

গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই আসলে দলের জন্য জরুরি। দলকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে সেটার ওপর নির্ভর করে সবকিছু। বাট অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছে অবশ্যই। অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের অভিজ্ঞতা যখন শেয়ার করে দলে, তখন সবার জন্য খেলাটা সহজ হয়ে যায়। বিশেষত যারা নতুন এসেছে দলে।’ 

তামিম নেই, তার জায়গাতেই এসেছেন আরও এক তরুণ ক্রিকেটার, যার নামও ‘তামিম’। সেই তানজিদ হাসান তামিমকে নিয়ে আশায় বুক বাঁধছেন সাকিব। তার কথা, ‘আমি অনেক আশাবাদী। আমি ওর থেকে যা চাইব, সেটা হলো ও যা করে এসেছে শেষ কিছুদিনে, সে পারফরম্যান্সটাই যেন এখানে দেয় এবং উপভোগ করে খেলাটা। আমাদের সবার দায়িত্ব ওকে যতটুকু সম্ভব কমফোর্টেবল ফিল করানো। তাহলে আমার কাছে মনে হয় ও ভালো কিছু করতে পারে বাংলাদেশের জন্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা