× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিশন এশিয়া কাপ

রবিবার দেশ ছাড়বেন সাকিবরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৭:৪২ পিএম

রবিবার দেশ ছাড়বেন সাকিবরা

প্রথমবারের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত এই টুর্নামেন্ট খেলতে কাল রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আরও পড়ুন - চুম্বনের ঘটনায় নারী ফুটবলারের বিরুদ্ধেই পদক্ষেপের হুমকি ফেডারেশনের

এর আগে গতকাল পর্যন্ত এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে একদিন আগেই সেই ক্যাম্পের ইতি টেনেছে টিম ম্যানেজমেন্ট। গত বৃহস্পতিবারের অনুশীলনই ছিল শেষ অনুশীলন। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে আজ দুপুর ১টায় মিরপুরে সংবাদ সম্মেলন করবেন অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে জানা গিয়েছিল ২৬ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে নির্ধারিত সময়ের একদিন পর দেশ ছাড়ছে সাকিব আল হাসান বাহিনী। আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ খেলে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিতে হবে বাংলাদেশ দলকে। সুপার ফোরে উঠলে পাকিস্তানের মাটিতে খেলতে হবে আরও একটি ম্যাচ। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা