× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোল্টকে ছুঁয়ে ফেলা লাইলসের বড় কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম

লাইলস এলেন, দেখলেন এবং শীর্ষে উঠলেন— টুইটার

লাইলস এলেন, দেখলেন এবং শীর্ষে উঠলেন— টুইটার

বিশ্ব অ্যাথলেটিক তাদের টুইটারে টুইট করেছে, ‘এলেন, দেখলেন এবং জিতলেন’। নোয়াহ লাইলসকে নিয়ে মাতামাতির কারণ বেশ স্পষ্ট। ১০০ মিটারের দ্রুততম মানব জিতে নিয়েছেন ২০০ মিটারের স্প্রিন্টও। তাতেই আমেরিকান গড়েছেন বড় কীর্তি, বসেছেন উসাইন বোল্টের পাশে। 

২০১৫ সালে বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্প্রিন্ট ইভেন্টে প্রথম ডাবলস জয় করেছেন। এবার সেই তালিকায় দ্বিতীয় অ্যাথলেট হিসেবে বসেছেন এই মার্কিন। হাঙ্গেরির বুদাপেস্টে ফেভারিট হয়েই ট্র্যাকে নেমেছিলেন নোয়াহ। শুক্রবার ২০০ মিটারে প্রত্যাশাও প্রাপ্তির বিন্দুতে মিলিয়েছেন।

১৯.৫২ সেকেন্ডে সবার আগে সমাপ্তিরেখা পেরিয়ে হ্যাটট্রিক করে ফেলেছেন ২০০ মিটার ইভেন্টে। তাতেই সর্বকালের দ্রুততম মানব বোল্টের দুটি কীর্তি ছুঁয়ে ফেললেন লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটারে সর্বশেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন বোল্ট। একইসঙ্গে বোল্টের পর ছেলে-মেয়ে মিলিয়েই প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্ট ‘ডাবল’ জিতলেন লাইলস।

লাইলসের আগে সর্বশেষ ২০১৫ সালে ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ জিতেছেন সর্বকালের সেরা তারকা উসাইন বোল্ট। অবশ্য আমেরিকার হয়ে লাইলস তৃতীয় অ্যাথলেট। ডাবল জিতেছেন এমন তালিকায় আমেরিকান স্প্রিন্টার পঞ্চম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা